বাঙালি জাতি হাজার বছর ধরে অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে আসছে। বাঙালি কখনো ধর্মান্ধতায় বিশ্বাস করেনা। কালের কীর্তি জুড়ে রয়েছে বাঙালির অসাম্প্রদায়িক চেতনা। সব ধর্মান্ধতাকে পিছনে ফেলে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান বহুকাল ধরে সাম্প্রদায়িক মেলবন্ধনে আবদ্ধ থেকে সকল ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আজ সনাতনী সম্প্রদায়ের শারদীয় দূর্গোৎসব বাঙালির উৎসবে পরিণত। বিশ্ব সংস্কৃতিতে আজ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার উজ্জ্বল দৃষ্টান্ত শারদীয় দুর্গোৎসব। গত ২০ অক্টোবর শনিবার নগরীর চট্টেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে বিজয়া পুনর্মিলনী ও শারদ সন্ধ্যায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রামের সাংস্কৃতিক সংগঠন সরগম একাডেমীর উদ্যেগে গত ২০ অক্টোবর বিকাল ৫টায় নগরীর চট্টেশ্বরী কালি মন্দির প্রাঙ্গণে বিজয়া পুনর্মিলনী ও শারদ সন্ধ্যা সরগম একাডেমী ও চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সভাপতি কিরণ শর্মার সভাপতিত্বে অনুুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ও চট্টগ্রাম ওয়াসার কমার্শিয়াল ম্যানেজার ডঃ পীযূষ দত্ত। বিশেষ অতিথি ছিলেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিল এর সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের কনসালটেন্ট ইঞ্জিনিয়ার প্রকৌশলী টি কে শিকদার, সাংস্কৃতিক সংগঠক সজল চৌধুরী, ফুলকলি ফুড প্রোডাক্ট লি: এর জিএম এমএ সবুর, বিজয় ৭১’র এর সাধারণ সম্পাদক লায়ন ডা. আর কে রুবেল, শিক্ষাবিদ অধ্যক্ষ রতন দাশ গুপ্ত, শ্রীশ্রী চট্টেশ্বরী কালী মন্দিরের সেবায়েত ডা. বিজয় চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ পীযুষ দত্ত বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির ফলশ্রুতিতে সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব আজ বাঙালির মহান মিলন উৎসবে পরিণত। আজ উৎসব আনন্দে মাতোয়ারা বাঙালি। অসাম্প্রদায়িক চেতনায় জেগেছে বাঙালির প্রাণ। সভায় বক্তারা বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। অসাম্প্রদায়িক চেতনার মূলমন্ত্রে বাঙালি জাতি ঐক্যবদ্ধ। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির ভিত্তি আরো জোরালো হয়। অতীতে অনেক সাম্প্রদায়িক সংকট দেখা দিলেও বর্তমান সরকারের সুশাসনের কারণে আজ সনাতনী সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব প্রাণের মেলাতে পরিণত।
সিটিজি পোস্ট এর স্টাফ রিপোর্টার রাজীব চক্রবর্তী সঞ্চালনায় শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সরগম একাডেমির প্রতিষ্ঠাতা দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন কুমার দাশ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সিটিজি পোস্ট ডটকম এর সম্পাদক স ম জিয়াউর রহমান, স্টাফ রিপোর্টার কুতুব উদ্দিন রাজু, রিপোর্টার ফরহাদ, নারী নেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, শ্রমিক নেতা কালিম শেখ, সরগম একাডেমির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রাজিব শীল, সংগঠক সাংবাদিক মো: সেলিম উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে সরগম একাডেমির শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।
সর্বশেষ সংবাদ
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম
- Pinco Casino Azərbaycan: Oyunların Sirləri – Strategiyalar və Məsləhətlər
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২



