চট্টগ্রাম জেলা ইয়ুথ দাবায় বালিকা বিভাগে ৬ খেলায় ৬ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে তাসফিয়া তাহসিন প্রিমা।৫ রাউন্ড শেষে ২য় স্থানে থাকা সানোয়ারাকে ৬ষ্ট রাউন্ডে পরাজিত করে চ্যাম্পিয়ানশীপ নিশ্চিত করেছে সে। আসন্ন জাতীয় ইয়ুথ দাবায় অংশ গ্রহনের লক্ষ্য চট্টগ্রাম শীর্ষ বালিকাদের নিয়ে এই বাছাই টুর্নামেন্টের আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটি। বাছাই কৃত ৮ জন মহিলা দাবাড়ু তিন ব্যাপী রাউন্ড রবীন পদ্ধতি অংশ গ্রহন করে চ্যাম্পিয়ান হয়ে প্রিমা চট্টগ্রাম জেলার প্রতিনিধি হিসেবে আগামী ২৪ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত জাতীয় ইয়ুথ দাবায় অংশ গ্রহন করবে। আসন্ন জাতীয় ইয়ুথ দাবায় অংশ গ্রহনের লক্ষ্য চট্টগ্রাম শীর্ষ বালিকাদের নিয়ে এই বাছাই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের মহাসচিব ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক, এশিয়ান জোন- ৩ এর সভাপতি আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দিন শামীম। এসময় উপস্থিত ছিলেন মহিলা ফিদে মাষ্টার ও দাবা কমিটির সম্পাদক মিসেস তনিমা পারভীন। চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির নেতৃবৃন্দরা সহ জেলা ক্রীড়া সংস্থার উদ্ধাতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



