নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম চেম্বারের সহযোগিতায় ও সিএমপি পুলিশ দক্ষিণ – মহানগর এবং কমিউনিটি পুলিশিং কমিটি চট্টগ্র মের উদ্যোগে ৪ জুন রোব বার সকাল ১১টায় কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক এর সভাপতিত্বে ৮০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ কে প্রধান অতিথি পুলিশ কমিশনার মোঃ ইকবাল বাহার, বিপিএম, পিপিএম । তিনি কোতোয়ালী, চকবাজার, সদরঘাট ও বাকলিয়া থানা এলাকার লোকদের মাঝে এই সামগ্রী বিতরণ করেন ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন,আমাদের উদ্দেশ্য হলো অপরাধ প্রবণ লোকদের সাহায্যের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা। বিভিন্ন অপরাধ সংক্রান্তে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার জন্য তাদের প্রতি আহ্বান জানান।অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মহানগর কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম মোস্তাইন হোসেন সহ সাহায্য প্রাপ্ত পরিবারের সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ