চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের সাথে লিটল ব্রাদার্স ক্রিকেট দলের নব নির্বাচিত ম্যানেজার, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি পেয়ার মোহাম্মদ পেয়ারু এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ ওমর ফারুক, পুর্বাশার আলোর প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল। এ সময় সিটি মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন বলেন বাংলাদেশের ক্রিকেট এখন দুর এগিয়ে গেছে। আর বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে তরুণ ও প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টিতে বিভাগীয় ক্রিকেট দলগুলোকে ভুমিকা রাখতে হবে। মত বিনিময় সভা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আ.জ.ম. নাছির উদ্দীনকে ফুলেল শুভেচ্ছা জানান লিটল ব্রাদার্স ক্রিকেট দলের ম্যানেজার পেয়ার মোহাম্মদ পেয়ারু।



