নিজস্ব প্রতিনিধি
নগরীর মধ্যম পতেঙ্গা (৪১নং ওয়ার্ড) মাইজ পাড়ার মোঃ আলী গুলজারের বাড়ি (প্রকাশ আধিঁর বাড়ি) জনাব আলীর ৪টি বসত ঘর আগুনে পুড়েছে বলে আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। শনিবার রাত্র ৯.১৫ মিনিটে জনাব আলীর বসত ঘরে বৈদ্যুতিক শর্টসাকিট থেকে এই আগুন সংঘঠিত হয় বলে স্থানীয় বাসিন্দা এইচ কে সুজন সংবাদ মাধ্যম কে মোবাইলে জানান।
খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এর আগে এলাকাবাসী প্রাণপন চেষ্টা করেও অগ্নিকান্ড নেভানোর চেষ্টা করেছে।এতে দেড়লাখ লাখ টাকার পরিমান ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে আগুনে অনেক প্রয়োজনীয় জিনিস পত্র, টিভি,ফ্রিজ, সেলাই মেশিন,কিছু নগদ টাকাও পুড়ে গেছে বলে ভুক্তভোগিরা জানিয়েছেন।এতে কোন লোকজনের হতাহতের খবর পাওয়া যায়নি ।
নিকটস্থ পতেঙ্গা থানার পুলিশ পরে ঘটনাস্থলে পরিদর্শন করেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা জানান।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



