সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে পারিবারিক কলহের জের ধরে স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। নিহতের নাম সরুফা আক্তার (৩০) চারাগাঁও মাঝ হাটি গ্রামের আব্দুল মালেকের কন্যা। এঘটনায় একেই গ্রামের হাসিম মুন্সির ছেলে ঘাতক স্বামী ওমর ফারুক মিয়া (৪০) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও মাঝ হাটি গ্রামে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যার পর সরুফা আক্তার (৩০) ও তার স্বামী ওমর ফারুক মিয়া (৪০) এর সাথে দু-জনের কথা কাটাকাটি হয়। এক প্রর্যায়ে ওমর ফারুক মিয়া সরুফ আক্তার কে কেচি দিয়ে ডিল মারে। এতে সরুফা আক্তারের হাতে আঘাত লেগে কেচি পেটে বিধে যায়। সাথে সাথে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলার বাদাঘাট ইউনিয়নের বাদাঘাট বাজারের এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। পরে এক আতœীয় বাড়িতে রাতে অবস্থান করে। শনিবার সকালে ঐ বাড়িতেই সরুফা আক্তার মারা যায়। মারা যাবার পর পরিবারের লোকজন নিজ বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘাতক স্বামী ওমর ফারুক মিয়া (৪০) কে গ্রেফতার করে। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরী করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



