চট্টগ্রামের চন্দনাইশে আমান উল্লাহ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার দোহাজারীস্থ ফুলতলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আমান উল্লাহ উক্ত এলাকার ফরিদ আহমদের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব চক্রবর্তী বলেন, গ্রেপ্তারের সময় আমান উল্লাহ শরীর তল্লাশি চালিয়ে দেড় হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। পরে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুনঃ