আসন্ন নির্বাচনকে সুষ্ঠু করতে ও পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামীকাল (সোমবার) প্রথম বৈঠকে বসবে নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা। রবিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় বাকি চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাচন একটি চ্যালেঞ্জ বলে মন্তব্য করে তিনি বলেন, সব কমিশনারদের সঙ্গে আলোচনা করে আগামীকাল (সোমবার) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করা হবে। দায়িত্ব সঠিকভাবে পালন করার ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া চান তিনি।তিনি বলেন, সব দলের অংশগ্রহণে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে পারব বলে আশা করছি। শুধু ইসি চাইলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তাদের অংশিদারিত্বপূর্ণ নির্বাচন করাই আমাদের মূল উদ্দেশ্য। সবার সহযোগিতা লাগবে। সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা থাকবে আমাদের।

এদিন বিকালে শপথ নিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির বাকি চার সদস্য। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের এ শপথ বাক্য পাঠ করান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন (ইসি) শপথ গ্রহণ করেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে সিইসি হিসেবে সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়ালকে নিয়োগ দেন। সংবিধানে বর্ণিত আইনের মাধ্যমে নিয়োগ পাওয়া প্রথম সিইসি হলেন হাবিবুল আউয়াল, যার নেতৃত্বে গঠন করে দেওয়া হয়েছে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)।

গত ২৪ ফেব্রুয়ারি নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার (ইসি) হিসেবে প্রস্তাবিত ১০ জনের নাম নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে জমা দিতে বঙ্গভবনে যায় সার্চ কমিটি।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ