দেশে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। যা একদিনের মৃত্যুর সংখ্যায় সর্বোচ্চ। এ সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ সংখ্যা এখন পর্যন্ত দেশের তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।

দেশে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে। মোট শনাক্ত সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।

গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এরপর গতকাল ৩০ জুন ১১৫ জন মারা গিয়েছিলেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুনঃ