চট্টগ্রামের মিরসরাই উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় জুয়েল রায় (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ  সকাল সাড়ে ৯টায়  সোনাপাহাড় বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লাইনে এই দুর্ঘটনা ঘটে।

জুয়েল মিরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া বাজার এলাকার প্রদীপ রায়ের ছেলে। তিনি ফেনী সদরের একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তড়িৎ প্রকৌশল বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র ।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ