টেকনাফে নাফনদীতে মাদক কারবারী-বিজিবির মধ্যে গোলাগুলির পর অভিযান চালিয়ে ৫লাখ ২০ হাজার ইয়াবা,১টি দেশীয় অস্ত্র,২ রাউন্ড কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করেছে।
রবিবার ভোর রাত সোয়া তিনটার দিকে অভিযান পরিচালনা করে ওই ইয়াবাসহ বন্ধুক আটক করতে সক্ষম হয়।
বিষয়টি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশ্চিত করেছে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি)।
১৭ জানুয়ারী (রবিবার) দুপুরে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হলরোমে আয়োজিত সংবাদ সম্মেলনে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান সাংবাদিকদের জানান, ভোররাত সোয়া ৩টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে বড় ধরনের মাদকের চালান আসার সংবাদ পেয়ে নাফনদী স্পীড বোটে ও কাঠের বোট এবং স্থলভাগে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর নাইট ডিভাইস দ্বারা পর্যবেক্ষণে দেখা যায় নাফনদীর মধ্যবর্তী লালদ্বীপ হতে একটি কাঠের নৌকা নিয়ে ৩-৪ জন দুষ্কৃতকারী জাদিমোরা উমরখাল পয়েন্ট দিয়ে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করতে চাইলে বিজিবি চারদিক থেকে ঘেরাও করে অভিযান চালায়। তখন দুষ্কৃতকারীরা নিরুপায় হয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে বিজিবি কৌশলী অবস্থান নেয়। তখন বিজিবি সরকারী সম্পদ ও আত্মরক্ষার্থে বিজিবি পাল্টা গুলিবর্ষণ করলে মাদক কারবারীরা গুলিবিদ্ধ অবস্থায় নদীতে লাফ দেয়। তখন তাদের ব্যবহৃত কাঠের নৌকাটি নিয়ন্ত্রনে নিয়ে তল্লাশী চালিয়ে ৫টি বস্তায় ৫লাখ ২০ হাজার ইয়াবা, ১টি দেশীয় তৈরী লম্বা বন্দুক, ২ রাউন্ড কার্তুজ ও ১টি কিরিচ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে সরকারী দায়িত্ব পালনে বাঁধা প্রদান ও মাদক বহনে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত করতে বিজিবি জওয়ানেরা আরো কঠোর এবং সততার সাথে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
সর্বশেষ সংবাদ
- বঙ্গোপসাগরে ৩ ট্রলারডুবি, নিখোঁজ ১৩ জেলে
- সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো: সমান থাকছে না ইনক্রিমেন্ট হার
- কক্সবাজারে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮
- শিশুশ্রম রোধে প্রয়োজন শক্তিশালী জন্ম নিবন্ধন আইন
- দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস-পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রীর সাথে চউক চেয়ারম্যানের বৈঠক: চট্টগ্রামের আনোয়ারা, হাটহাজারী, বোয়ালখালী ও কর্ণফুলী উপজেলায় স্যাটেলাইট শহর গড়ার প্রস্তাব
- চট্টগ্রামে ৩৩০.৮ মিমি বৃষ্টিপাত, তীব্র জলাবদ্ধতায় বিপর্যস্ত জনজীবন
- ১২ জেলায় বন্যার আভাস
- বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
- কক্সবাজারে পাহাড়ধসে নিহত বেড়ে ১১



