বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা ও ডবলমুরিং থানা কমিটির উদ্যোগে সারা দেশ ব্যাপী ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইবুন্যালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে আজ বিকাল ৪ টায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কমিটির কার্যকরী সভাপতি আলহাজ্ব লায়ন মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে মানববন্ধনে মূল বক্তব্য উত্থাপন করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক লেখক ও সাংবাদিক মতিউর রহমান সৌরভ। বক্তব্য রাখেন মোঃ আবুল কাশেম, নুরে আলমগীর চৌধুরী, অধ্যক্ষ জয়নাল আবেদীন, আব্দুল ওহাব, আবু সাহাদাত চৌধুরী শিপন, ডবলমুরিং থানা কমিটির সভাপতি মোঃ আব্দুর রব, সহ-সভাপতি খন্দকার কছির উদ্দিন, সাধারণ সম্পাদক শামসুদ্দীন রুবেল, সাংগঠনিক সম্পাদক মোখলেছার রহমান, কর্ণফুলী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল জলিল লিটন, মজিবুর রহমান, মোশাররফ হোসেন ভূইয়া, মোঃ আব্দুল ওহাব সরকার, আব্দুল্লাহ আল মামুন, মনিরুল ইসলাম, আল আমিন হোসাইন, মিজানুর রহমান, সাংবাদিক স ম জিয়া, আলোকচিত্রী যদু দাশ, আব্দুর রহমান, স্বাধীন বর্মন, মোঃ সেলিম ও নারী নেত্রী সৈয়দা সাহানারা বেগম মাসুমা কামাল আখি, মরিয়ম আক্তার পিংকী, ঝর্ণা আক্তার, সৈয়দা নাইমা আক্তার হাবিবী, নুপুর আক্তার, নুরজাহান আক্তার নুর, লুবা আক্তার প্রমুখ।
মতিউর রহমান সৌরভ বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এমন বর্বর ঘটনা পুনরাবৃত্তি হচ্ছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাই নারী ও শিশু নির্যাতন নিপীড়ন ও ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হওয়ার আশংকা বিরাজমান।
সর্বশেষ সংবাদ
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত
- কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত
- গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম



