মোঃ মাহমুদুল হাসান.
ঢকা-মাওয়া মহাসড়কের বাইপাস সিরাজদিখান সিংড়ারডাক এলাকায় দুই বাস সিরাজদিখান পরিবহন ও ঢাকা গামী এস এস পরিবহনের মালিক সমিতির যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষে ২০জন গুরুতর আহত হয়েছেন। আজ শনিবার বার সকাল সাড়ে ৮টায় ইমামগঞ্জ সিংগারডাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিরাজদিখান থানা পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কেন্দের কর্তব্যরত মেডিক্যাল অফিসার রুবানা মেহেরাজ জানান, দুর্ঘটনায় আহত লৌহজং উপজেলার মারিয়া (১৮), লৌহজং উপজেলার মাবিয়া বেগম(৪৫), মোস্তফা(৫০),কুরিগ্রামের রৌমারী উপজেলার মনির হোসেন(৩৪),মুন্সীগঞ্জ টংগীবাড়ী উপজেলার মোঃ ইকবাল(৩৭),মোবারক (৩৫),সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের মোঃ মেহেদীকে(২০) প্রাথমিক চিকিৎস্য দেওয়া হয়েছে। এদের মধ্যে লৌহজং উপজেলার মাবিয়া বেগমের(৪৫) হাত ভেঙে গেছো। তার মাথায় ও বুকে চোট আছে। তার অবস্থা আশঙ্কাজনক। আহতদের উন্নত চিকিৎস্যার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। সিরাদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফরিদ উদ্দিন বলেন, সিরাজদিখান পরিবহন ও এস এস পরিবহনের মালিক সমিতির দুই যাত্রীবাহি বাস মুখোমুখি সংঘর্ষে ২০জন গুরুতর আহত হয়েছেন । দুই বাসের ড্রাইভার হেলপার বাস রেখে পালিয়েছে।
সর্বশেষ সংবাদ
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ
- মেহনতি মানুষের দিন
- বিআরটিএ’র রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ
- গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
- শ্রম দিবসঃ বৈষম্যমুক্ত সমাজ চাই
- যশোরের শার্শায় ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী



