সাধারণ জনগণ যখন আপনজনকে নিয়ে ঘরে বসে ঈদ উদযাপন করছে ঠিক তখন করোনা ভাইরাসের দুর্দিনেও জীবনের ঝুঁকি নিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ঈদ কেটেছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে জনগণের নিরাপত্তা দিয়ে। ঈদের দিন সকালে সকল মসজিদে জীবাণুনাশক নিশ্চিতের পাশাপাশি মুসল্লীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা, নামায শেষে সবাইকে ঘরমুখো করা, প্রায় ১০০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, পথশিশুদের মাঝে ঈদ সালামি বিতরণ, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের খোঁজ খবর রাখা, ডোর টু ডোর সার্ভিসের মাধ্যমে মানুষের বাজার করে দেওয়া, হ্যালো ডাক্তারের মাধ্যমে টেলিমেডিসিন সেবা সচল রাখা, পারকি বিচ,পতেঙ্গা বিচ,আনন্দ বাজার বেড়ীবাঁধ, ফয়েসলেক সহ বিভিন্ন বিনোদন পার্কে দর্শনার্থীদের জমায়েত ঠেকানো, এক এলাকার মানুষ অন্য এলাকায় যাওয়া ঠেকানো, ব্যাংক-বীমা আর্থিক প্রতিষ্ঠানসহ জনশুন্য মার্কেটগুলোর নিরাপত্তা নিশ্চিত করাসহ স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে কিনা ইত্যাদি মানবিক ও পেশাগত কাজেই ঈদের আনন্দ উপভোগ করেছেন সিএমপি’র বিভিন্ন বিভাগের পুলিশ সদস্যগণ। এর মধ্যে হাসপাতাল থেকে পালানো এক রোগীকে দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করে ফের হাসপাতালে পাঠিয়েছে টিম কোতোয়ালী। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ সহ নগরীর প্রত্যেকটি থানার অফিসার ইনচার্জ ঈদের নামাজে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করার কাজে ছিলেন ব্যস্ত। করোনা রোগী অথবা তার স্বজনরা অবাধে ঘুরাফেরার অসংখ্য অভিযোগ মুঠোফোনে পেয়ে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেছেন তারা। করোনায় ফোকাস থাকলেও আগের গতিতেই চলছে নিয়মিত কার্যক্রম। সকল থানায় আসামি গ্রেপ্তার সহ বিভিন্ন অপরাধ প্রতিরোধমূলক অপারেশনাল কাজ অব্যাহত ছিল। পর্যটন স্পট সমূহে জনসমাগম বন্ধ রাখতে নিয়োজিত ছিল বিশেষ টিম। সিটিগেইট ও মইজ্জারটেক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের চেকপোস্ট ছিল নজর কাড়ার মতো। এ ছাড়া স্পেশাল ব্রাঞ্চ, কাউন্টার টেরোরিজম ও মহানগর গোয়েন্দা বিভাগের বিভিন্ন অফিসার ফোর্স নগরীর বিভিন্ন এলাকায় ছিলেন গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যস্ত । করোণা ভাইরাসের এই মহামারীতে জনগণকে নিরাপত্তা দিতে গিয়ে, জনগণের সেবা করতে গিয়ে ইতোমধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের শতাধিক পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন প্রাণঘাতী করোনা ভাইরাসে। শহীদ হয়েছেন সিএমপির ২ জন বীর যোদ্ধা। তবু থেমে নেই সিএমপি।ভয় কে জয় করে ঈদের দিনে রাস্তায় কাটিয়েছেন তারা। হয়তো এতেই ঈদের আনন্দ খোঁজে পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যগণ।
সর্বশেষ সংবাদ
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়
- অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত



