মহামারী করোনাভাইরাসে ৯ হাজার ৫৩ জনের মৃত্যু হয়েছে স্পেনে। আক্রান্ত হয়েছেন এক লাখের বেশি মানুষ। ইতালিকে বাদ দিলে ইউরোপের যে কোনো দেশের চেয়ে কোভিড-১৯ ভাইরাসে স্পেনের মৃত্যুর সংখ্যাও বেশি। গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় আক্রান্ত হয়ে ৮৬৪ জনের প্রাণহানি ঘটেছে। রোগীদের ভিড়ে স্পেনের স্বাস্থ্যব্যবস্থা অতিরিক্ত চাপে পড়ে গেছে। চিকিৎসাসামগ্রীরও অভাব দেখা দিয়েছে। বুধবার সেই অভাব পূরণে দুটি বিমানে করে সুরক্ষাসরঞ্জাম এসে পৌঁছায়। ভাইরাসটির প্রতিরোধে দেশটিতে ইতিমধ্যে লকডাউন আরোপ করা হয়েছে। থেমে গেছে অর্থনৈতিক তৎপরতাও। একটি জরিপে দেখা গেছে, স্পেনের উৎপাদন খাতে ২০১৩ সাল থেকে ব্যাপক অগ্রগতির পর গত মার্চ থেকে তা কমে আসতে শুরু করেছে। সবটুকু খবর পড়তে ক্লীক করুন
সর্বশেষ সংবাদ
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়
- অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত



