এটিএম আমিনুর রহমান সিদ্দিকীর নামে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র ট্রাস্টে রোগীর বেড বাবদ অনুদান দেয়া হয়েছে। হাসপাতালের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে এটিএম আমিনুর রহমান সিদ্দিকীর পুত্র, ১০৯ ডিটি রোড জলিল শরীফ মার্কেট কদমতলী এস.এন সিদ্দিকী এসোসিয়েটস এর সত্বাধিকারী কর আইনজীবি শাহনওয়াজ সিদ্দিকী এই ১ লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন। আজ ১৬ জানুয়ারী বৃহস্পতিবার সকালে ‘ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড’ (আইএইচএল) এর বোর্ড চেয়ারম্যান ও চক্ষু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেনের হাতে এই চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের কনসালটেন্ট ডা. রাজীব হোসেন, হাসপাতালের প্রধান (অর্থ ও হিসাব) মো. গোলাম ফারুক প্রমূখ।
চেক হস্তান্তর অনুষ্ঠানে গরীব রোগীদের চক্ষু চিকিৎসার মাধ্যমে তাদের অন্ধত্ব নিবারণ করা ও দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে হাসপাতালটির যাত্রা শুরু হয় উল্লেখ করে উপমহাদেশের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, প্রতি বছর বহিঃবিভাগ ও জরুরী বিভাগ থেকে লক্ষ লক্ষ রোগীকে সেবা দিচ্ছে হাসপাতালের দক্ষ চিকিৎকরা। এছাড়াও ভ্রাম্যমান চক্ষু চিকিৎসা শিবিরের মাধ্যমে মানুষের দৌড়গোড়ায় দ্রুত সেবা পৌঁছে গিয়ে অন্ধত্ব নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে হাসপাতালের এক ঝাঁক চিকিৎসক। তিনি বলেন, হাসপাতালটি এ অবস্থানে আসার পেছনে সকলের সহযোগিতা রয়েছে। রোগীদের কল্যাণে আজকের এই অনুদান চলার পথে পাথেয় হয়ে থাকবে। তিনি রোগীদের কল্যাণে এভাবে সকলের অংশগ্রহন কামনার পাশাপাশি হাসপাতালের আগামীর অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।
সর্বশেষ সংবাদ
- এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায়
- অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা
- লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন
- চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা?
- Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor
- মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ?
- সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮
- সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯
- এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল
- চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত


