BanglaPostBD

৯ আগস্ট, ২০২৬ ✪ ২৫ শ্রাবণ, ১৪৩৩ ✪ ২৫ সফর, ১৪৪৮

শিরোনামঃ

এসএসসি ও সমমানের ফলাফল কাল সকাল ১০টায় || অষ্টম শ্রেণি পাসে পুলিশে বড় নিয়োগ, আবেদন ফি ১০০ টাকা || লিওনেল মেসির বাবা হোর্হে মেসির মৃত্যুর গুঞ্জন || চাইলেই কী দেশে ফিরতে পারবেন শেখ হাসিনা? || Flashback Conversations: Casino utan svensk licens och spelvanor || মাথা ব্যথায় চা-কফি কতটা উপকারী, কখন হতে পারে ক্ষতির কারণ? || সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত ৮ || সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত বেড়ে ৯ || এসএসসি ও সমমানের ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন ফলাফল || চট্টগ্রাম বন্দর ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের কাণ্ড ! ক্ষমতা বিলিয়ে দিয়ে হলেও আখের গোছাতে ব্যস্ত || কক্সবাজারে ভারী বর্ষণে বন্যা:১০ গ্রাম প্লাবিত || গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম || চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান || রাজধানীর মাদারটেক থেকে তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার || জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন || কুয়াকাটা উপকূলে মাছ ধরার ট্রলারে জলদস্যুদের হানা, আহত ১২ || জাপানে বাংলাদেশ দূতাবাসে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত || বাংলাদেশে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর || মান নিয়ে আপত্তি, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ || Полный обзор 1win казино Mobile App: особенности и функциональность ||

 ডেক্স রিপোর্ট

দেশের অনলাইন নিউজ পোর্টালের  প্রাথমিক পর্যায়ে যারা অদম্য সাহস ও ঝুঁকি নিয়ে অনলাইন পত্রিকা সম্প্রচার করেন তাদের মধ্যে সাংবাদিক এম. আলী হোসেন অন্যতম । অনলাইন দৈনিক বাংলাপোস্টবিডি.কম ( www.banglapostbd.com ) নামে এই পত্রিকাটি তিনি নিয়মিত সম্প্রচার করে আসছেন।সাপ্তাহিক পূর্ব বাংলা পত্রিকাটিও তাঁরই সম্পাদনায় প্রকাশিত হয়।

অসংখ্য সম্মামনা পদক প্রাপ্ত সংগঠক,  সাংবাদিক এম. আলী হোসেনের জন্মদিন আগামীকাল ২২ নভেম্বর। ১৯৭০ সালে ২২ নভেম্বর এইদিনে আনোয়ারা উপজেলার চুন্নাপাড়া গ্রামে এক সাধারণ মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহন করেন।ওই গ্রামের গোলজার সমিতির অর্থ সম্পাদক মরহুম আবদুল সাত্তার ও মরহুমা মাবিয়া খাতুনের পুত্র সাংবাদিক এম.আলী হোসেন। তাঁর জন্মদিনে অসংখ্য ভক্তকুল, শুভাকাংখী ও স্বজনেরা নানানভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফেসবুক ইনবক্স ও ফোনে।

প্রসংগত এম.আলী হোসেন ২৪ বছরের অধিককাল সাংবাদিকতা পেশায় রয়েছেন। গত ৭ বছর ধরে তিনি অনলাইন দৈনিক বাংলাপোস্টবিডিডটকম সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। দৈনিক নয়াবাংলায় আনোয়ারা প্রতিনিধি হিসেবে তাঁর সাংবাদিকতা জীবন শুরু। তিনি  পাক্ষিক দি ক্রাইম, সাপ্তাহিক মেহেদী, সাপ্তাহিক সমকণ্ঠ ও  জীবন্ত কাগজের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। দৈনিক চট্টগ্রাম মঞ্চের চীফ রির্পোটারের দায়িত্ব পালনকালে ওই পত্রিকায় তিনি নিয়মিত “ঠান্ডা মিয়ার গরম কথা” নামে একটি কলাম লিখতেন। ওই কলামে সম সাময়িককালে আলোচিত- বিতর্কিত, তুমুল প্রচারিত মন্ত্রী-এমপি ও আমলারাই তাঁর লেখায় পথ-মত ও দিক নির্দেশনা খুঁজে পেতেন। সাবেক ও বর্তমান রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়ে তাঁর চুলচেড়া আলোচনা- সমালোচনা ও প্রশংসা ওই কলামে স্হান পেয়েছে। এদিকে সাংবাদিক এম. আলী হোসেন তাঁর জন্মস্হান আনোয়ারায় ডায়াবেটিক সমিতি গঠন করে ওই সমিতির মাধ্যমে ডায়াবেটিক হাসপাতাল প্রতিষ্ঠা করে এতদঞ্চলের রোগীদের সেবা দিয়ে আসছেন। অদুর ভবিষ্যতে তিনি গোটা আনোয়ারা ও পশ্চিম পটিয়াবাসীকে ডায়াবেটিস টেস্টের আওতায় নিয়ে এসে ডায়াবেটিস যাদের আছে তারা যাতে সেবা পায় এবং যাদের ডায়াবেটিস নেই তারা যাতে নিশ্চিন্তে সুখী জীবন-যাপন করতে সে লক্ষ্য বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন করে প্রাথমিক কাজ শুরু করেছেন।

সাংবাদিক এম. আলী হোসেন ইতিপূর্বে মাদার তেরেসা পদকে ভুষিত হয়েছেন ।গত ১৮ সেপ্টেম্বর ২০১৫ রাত ৮টায় স্বাধীন বাংলা কালচারাল ফাউন্ডেশন তাদের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ঢাকা  বিএমএ অডিটোরিয়াম হলে জনাকী্র্ণ সুধী সমাবেশে এ সম্মাননা স্বারক প্রদান করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সফল মন্ত্রী বাবু সতীশ চন্দ্র রায় এ সম্মাননা ক্রেষ্ট  সাংবাদিক এম. আলী হোসেনের হাতে তুলে দেন। সাংবাদিকতা ও স্বাস্হ্য সেবায় অসামান্য অবদানের জন্য তাকে এ সম্মাননা ক্রেষ্ট  প্রদান করা হয়।

তিনি একজন নিবেদিত সংগঠক । তিনি অংসখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি বাংলাদেশ জাতীয় উন্নয়ন পরিষদ, জাতীয় অনলাইন প্রেসক্লাব, আনোয়ারা ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন, চট্টগ্রাম অনলাইন প্রেসক্লাব, চট্টগ্রাম রোগী কল্যাণ সমিতি, রায়পুর ইউনিয়ন জনকল্যাণ সংস্হার সাবেক নির্বাচিত সভাপতি, রায়পুর ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উপদেষ্ঠাসহ  বিভিন্ন পদে বর্তমানে দায়িত্বরত আছেন। তিনি ইতিপূর্বে শেরে বাংলা এ কে ফজলুল হক, সাহিত্যিক আবুল ফজল, জুঁই ফাউণ্ডেশান, নজরুল পদকসহ ৩১ সম্মাননা ক্রেষ্ট লাভ করেন।তিনি ইতিমধ্যে আনোয়ারা প্রেসক্লাবের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন।

শেয়ার করুনঃ