গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এবং দৈনিক মাতৃছায়ার গাজীপুর প্রতিনিধি হোসেন ইমাম আর নেই।
২১ নভেম্বর বুধবার রাত ৮টার দিকে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
হোসেন ইমামের বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি একমাত্র সন্তান নুসরাত ইমামকে রেখে গেছেন।
নিহতের শ্যালিকা সাহিদা বেগম জানান, শনিবার হোসাইন ইমাম হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে ঢাকার উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাত ৮টার দিকে তিনি মারা যান।
বৃহস্পতিবার সকাল ১১টায় মোগরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে হোসেন ইমামের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
পাঁচ ভাই ও এক বোনের মধ্যে হোসেন ইমাম ছিলেন সবার ছোট। ২০১৪ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার স্ত্রী মারা যান।
হোসেন ইমামের মৃত্যুতে গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোঃ এনামুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ রাহিম সরকার শোক প্রকাশ করেছেন।
সর্বশেষ সংবাদ
- কলম্বিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩১৪
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ



