জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ১৮ অক্টোবর বেলা ১১টায় সংগঠনের আহবায়ক বাবুল কান্তি দাশের সভাপতিত্বে সংগঠনের আন্দরকিল্লাস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র কবি মোঃ জোবায়ের। প্রধান আলোচক শিক্ষাবিদ মানস দাশগুপ্ত। আসিফ ইকবালের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেকমন্ত্রী জহুর আহমদ চৌধুরীর কনিষ্ঠ সন্তান শরফুদ্দীন চৌধুরী রাজু, বিপ্লবী তারেকশ্বর দস্তিদার স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, আনোয়ারা উপজেলা আওয়ামীলীগনেতা এম. নুরুল হুদা চৌধুরী, কবি সজল দাশ, সুদীপ বিশ্বাস, ওসমান গণি, কে.এইচ.এম তারেক, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দীন গিফারী, শিক্ষক সুমন চৌধুরী, সুমিতা দেবী, খুশি দাশ, হাসি দাশ, মোঃ ইমতিয়াজ, রতন ঘোষ, সাইফুল আরাফাত বাপ্পা প্রমুখ।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির জনক আজীবন বাঙালীর জন্য সংগ্রাম করেছেন। জীবনের অধিকাংশ সময় জেলে কাটিয়েছেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এই বাংলাদেশ স্বাধীন হলেও স্বাধীনতা বিরোধীরা ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে। এমনকি শিশুসন্তান রাসেলকে তারা মৃত্যু থেকে রেহায় দেননি। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শিশু রাসেল সেদিন ঘাতকদের কাছে জীবন ভিক্ষা চেয়ে, বেঁচে থাকলে জাতির জনকের সন্তান এই পরিচয়ও দিবেনা বলে বাঁচতে চেয়েছিল। কিন্তু ঘাতকরা সব মানবতা লংগন করে সেদিন শিশু রাসেলকেও হত্যা করে।আসলে তারা বুঝতে পেরেছিল জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেল বেঁচে থাকলে একদিন পিতার মতই বাংলাদেশকে নেতৃত্ব দিবে। তাই ঘাতকরা শেখ রাসেলকে পৃথিবীতে বাঁচতে দেয়নি। কিন্তু শেখ রাসেলের শারীরিক মৃত্যু হলেও আদর্শিক ও চেতনার শেখ রাসেল আজও আমাদের মাঝে চিরঞ্জীব। সভায় শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা এ.এইচ. এম. তারেক। সভা শেষে এতিম ছাত্রদের নিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৪তম জন্মদিনরর কেক কাটেন অতিথিবৃন্দ।
সর্বশেষ সংবাদ
- বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ আইজিপি ব্যাজ পাচ্ছেন ৩৪১ জন
- নতুন ৫টি উপজেলা
- আনন্দবাজারের চোখে যে ৮ কারণে মমতার পতন
- বড় লোকসানের পথে হাঁটছে বাংলাদেশ রেলওয়ে ১ টাকা আয়ের বিপরীতে ১ টাকা ৮৬ পয়সা ব্যয়
- কোরবানির চামড়া সংরক্ষণে লবণ দেবে সরকার
- বনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণঃ বন কর্মকর্তা আবদুল কাইয়ুম নিয়াজীর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য ও বন উজাড়ের অভিযোগ
- কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়া শুরু করবে ভারত
- ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫৬ ) স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ সমীপে
- কর্ণফুলী পুলিশের আশ্রয়ে মেলার আসরে রমরমা জুয়া
- আনোয়ারায় বিনামূল্যে হুইলচেয়ার ও ওয়াকিং স্ট্রেচার বিতরণ



