উপমহাদেশের মুসলিম জাগরনের অগ্রদূত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঐতিহ্যবাহী বহু শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার অগ্রনায়ক ও মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নওয়াব স্যার সলিমুল্লাহ্র ১৪৭ তম জন্ম বার্ষিকী আগামীকাল ৭ই জুন। এ উপলক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগ নিন্ম কর্মসূচী গ্রহণ করেছে
৭ই জুন সকাল ১১টায় বেগম বাজারস্থ মরহুমের মাজারে পবিত্র ফাহেতা পাঠ ও শ্রদ্ধাজ্ঞাপন।
৮ই জুন শুক্রবার বিজয়নগরস্থ হোটেল ৭১ এ বিকেল ৪টায় বাংলাদেশ মুসলীম লীগের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক রাষ্ট্রপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিএমএল সভাপতি এএইচম কামরুজ্জামান খান, জাসদ সভাপতি আসম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রীম কোর্ট বারের সাবেক সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন। প্রধান বক্তা থাকবেন মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুসলিম লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি এডভোকেট বদরুদ্দোজা আহমেদ সুজা।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ