এস এম জহিরুল ইসলাম
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
১৭ মার্চ শনিবার সকালে বিদ্যালয় চত্ত্বরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও মাওনা ইউনিয়নের সিনিয়র যুগ্ন আহবায়ক ফজলুল হক ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন।
এসময় অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, সিংগারদিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরুজ্জামান বিএসসি, আবুল কাশেম ফরাজী প্রমুখ।
আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হয়। এবং বঙ্গবন্ধুর আত্নার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ