ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় পিকনিকের বাস উল্টে ১২ জন যাত্রী আহত হয়েছে। শনিবার ভোরে উপজেলার শুকলাল হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অাহতদের মধ্যে ১১ জনকে সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রে এবং একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সুত্রে জানা গেছে, হবিগঞ্জ থেকে গ্রামীণ ফোনের এজেন্টদের (সিম বিক্রেতা) উদ্যোগে কক্সবাজারে পিকনিকে আসেন ৪০ জনের একটি দল। শুক্রবার রাতে তারা ফিরে যাবার সময় তাদের বহনকারী বাসটি ভোর রাত সাড়ে ৩টার দিকে বাড়বকুণ্ডের শুকলাল হাট এলাকায় পৌছলে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে সড়কের পার্শ্বে খাদায় পড়ে উল্টে যায় বাস ট্রাক দুটি। দুর্ঘটনায় বাসের ১২ যাত্রী আহত হয়। আহতদের কয়েকজন হলো-জাহেদ, জিয়াউল হক, শহিদুর রহমান, আলমগীর, মকবুল, এমদাদুল হক, ইব্রাহিম, শাকিল ও জহিরুল আলম। সীতাকুণ্ড স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক বিবেক দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত ১২
জনকে এখানে আনার পর একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- كيف يمكن العثور على الموقع الرسمي لـ 1xbet في ظل التحديثات المستمرة؟
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে হাইকোর্টে রিট
- ১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
- Hvor kan jeg spille uden om ROFUS med fantastisk grafik?
- Exploracja Doświadczenia Gracz VIP w Kasynach Vasino Vox
- Что такое мостбет: секреты успешных ставок
- সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
- কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি ?
- সাংবাদিক পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেইশ-ওকত আলী
- 1хбет Казино: Полное руководство по играм с живыми дилерами



