প্রগতিশীল ছাত্র ঐক্য চট্টগ্রাম জেলার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র জোটের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ নগরীর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর সভাপতি আরিফ মঈনউদ্দিন। বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নগর শাখার সহ-সভাপতি রায়হন, ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি ধীষণ চাকমা, ছাত্র ফেডারেশন নগর সভাপতি লোকেন দে, পাহাড়ী ছাত্র পরিষদ নগর শাখার সাধারণ সম্পাদক অমিত চাকমা, সমাবেশ পরিচালনা করেন- ছাত্র ইউনিয়ন নেতা শাহরিয়ার রাফি।

সমাবেশে বক্তারা বলেন- বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেখানে সফল মত স্বাধীনতা রয়েছে। কিন্তু সরদার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগ মত প্রকাশের স্বাধীনতাকে হরণ করে স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করতে চায়। তারই ধারাবাহিকতায় এই হামলা। বক্তারা আরো বলেন- প্রহসনের ডাকসু নির্বাচন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করতে হবে এবং ছাত্রজোট নেতাদের উপর হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক পদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ