দক্ষিণ চট্টলার চন্দনাইশের শিক্ষাবিদ ও প্রকৌশলী আফসার উদ্দিন আহমদের স্বপ্নে লালিত প্রাকৃতিক মনোরম পরিবেশে গড়ে উঠা ঐতিহ্যবাহী বি জি সি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সুপরিকল্পিতভাবে পরিচালনা করার জন্য মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারিকে উপাচার্য হিসাবে পুনরায় নিয়োগ প্রদান করায় বি জি সি টি ইউ বি ফার্মেসি এলামনাই এসোসিয়েশন এর পক্ষ থেকে আজ সম্মাননা প্রদান করা হয়। এসময় এ এফ এম আকতারুজ্জামান কায়সারকে রেজিস্ট্রার হিসাবে পদোন্নতি প্রদান করায় বিপিএএ এর পক্ষ থেকে তাকে সম্মাননা প্রদান করা হয় । বিপিএএ এর আহ্বায়ক কমিটি, স্থায়ী কমিটি ও ব্যাচ প্রতিনিধিদের পক্ষ হতে একটি প্রতিনিধি দল উপাচার্য এবং রেজিস্ট্রার এর সাথে সৌজন্য সাক্ষাত করেন আজ এবং ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মাননা প্রদান করেন। এই সময় উপস্থিত ডেপুটি রেজিস্ট্রার জনাব সালাহউদ্দিন শাহরিয়ার । বি পি এ এ এর পক্ষ থেকে আহ্বায়ক জুয়েল মল্লিক ও সদস্য সচিব ঝুলন দত্ত সহ আরো উপস্থিত ছিলেন বাসুতোষ নাথ, মাহবুব আলম, জনাব জামশেদ আলম, আবু মনসুর দিনার ও প্রকাশ দাশ প্রমুখ । উপস্থিত কর্মকর্তারা উপাচার্যকে বি পি এ এ কর্তৃক আয়োজিত বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ