মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সীতাকুণ্ডে সীমা গ্রুপের আয়োজনে বিশাল এক র্যালী বের করা হয়। ২৬ মার্চ সোমবার সকালে উপজেলার ভাটিয়ারীস্থ সীমা ষ্টিল মিলস এর প্রাঙ্গণ থেকে বর্নাঢ্য র্যালী টি বের হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদক্ষিণ করে। র্যালী শেষে ভাটিয়ারীতে শহীদ মিনার প্রাঙ্গণে স্বাধীনতার শহীদদের স্বরণে পুস্পমাল্য অর্পণ করা হয়। বর্ণাঢ্য র ্যালীতে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করে। র্যালী তে নের্তুত্ব দেন সীমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক পারভেস উদ্দিন সান্টু। র ্যালী শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, স্বাধীনতা আমাদের শ্রেষ্ট অর্জন। লক্ষ শহীদদের জীবনের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীন দেশ। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সারা দিয়ে সেদিন স্বাধীনতার জন্য সবাই ঝাপিয়ে পড়ে মুত্যুকে ভয় না করে। তাদের তাজা রক্তের বিনিময়ে আমরা একটি মানচিত্র পেয়েছি। তাই সবাইকে দেশের জন্য কাজ করতে হবে, দেশকে ভালোবাসতে হবে এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে এসময় আরো উপস্থিত ছিলেন সীমা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামুন উদ্দীন , পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দীন ,পরিচালক ( ফ্যাক্টরি ) নাজিম উদ্দী্ন , সলিমপুর ইউ পি চেয়ারম্যান সালাউদ্দীন আজীজ, ভাটিয়ারী ইউ পি চেয়ারম্যান নাজিম উদ্দীন, এস এ আর এম ম্যানেজার আনোয়ারুল আবচার ,কামাল উদ্দিন, হারুন উদ্দীন , চিপ অব মার্কেটিং রফিক উদ্দীন, রাইহান, মোহাম্মদ শামীম, দিদারুল আলম দিদার ,শওকত মামুন প্রমুখ
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা


