গাজীপুর জেলা প্রতিনিধি ঃ
গাজীপুর সিটি কর্পোরেশনের চক্রবর্তী এলাকা থেকে তালাবদ্ধ ঘরের ভিতরের খাটের নিচ থেকে অজ্ঞাতপরিচয় (২৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছেন।

৮ এপ্রিল রবিবার বেলা ১১টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম জানান, চক্রবর্তী এলাকার সালাম সিকদারের বাড়ির তিন তলায় স্বামীর সঙ্গে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতো ওই নারী। গত ২ থেকে ৩ দিন ধরে তাদের বাসায় তালা লাগানো ছিল। সকালে বাসার ভেতের থেকে দুগন্ধ আসায় বাড়ির মালিক ঘরের তালা ভেঙে খাটের নিচে লাশ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে তার স্বামী তাকে হত্যার পর লাশ খাটের নিচে রেখে পালিয়েছেন। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান এসআই সাইফুল।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ