সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কে মোজাহিদ(৩০)নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোজাহিদ ছাতক উপজেলার চরমহল্লা ইউনিযনের আব্দুল্লাচর গ্রামের কমলা মিয়ার ছেলে। স্থানীয় সুত্রে জানা যায়,রবিবার(১১.০৩.১৮ই) রাত ৯টায় জেলার ছাতক উপজেলার জয়কলস (বদিরগাঁও) হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকার চৌকা পয়েন্টের আরবতারা শান্তি নিকেতনের সামনে এই যুবকের লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। স্থানীয় লোকজন আরো জানান,এই যুবক এলাকার বিভিন্ন বাজারে ঘুরাফেরা করত। মানসিক ভারসাম্যহীন রাতে চলাফেরা করার রাতে কোন এক সময় সুনামগঞ্জ সিলেট সড়কে চলাচলকারী যানবাহনের ধাক্ষায় সড়কের পাশে ছিটকে পড়ে মারা যেতে পারে বলে স্থানীয়দের ধারনা। জয়কলস(বদিরগাঁও) হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই শরিফ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত যুবকটি মানষিক ভারসাম্যহীন ছিল। পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



