আজ ৯ জানুয়ারী সকাল ১১ টায়  চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন শায়লা স্কয়ারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।  এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম বিপিএম-সেবা।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (উত্তর)  বিজয় বসাক, বিপিএম, পিপিএম (বার) সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ