বাঁশখালী চাম্বল ইউনিয়নের শীল পাড়া এলাকাবাসীর আয়োজিত সরকারের উন্নয়ন কর্মকান্ড পর্যালোচনা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি শাহিদা আকতার জাহান বলেন, এই সরকারের কাছে হিন্দু বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের কাছে নিরাপদ নেত্রী হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, দেশের সকল ধর্মেও মানুষকে নিরাপদে রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনতে হবে। আওয়ামী লীগ অসাম্প্রদায়িক চিন্তা চেতনার একটি রাজনৈতিক দল।
গতকাল মঙ্গলবার সকাল বেলা বাঁশখালী চাম্বাল শীল পাড়ায় অনিল চন্দ্র শীলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সভায় বক্তব্য চাম্বল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর হোছাইন তালুকদার, বাঁশখালী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইদ্রিছ, বক্তব্য রাখেন জাকের আহমদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা মুহাম্মদ হুমায়ন কবির, মাহমুদ, বাঁশখালী উপজেলা যুবলীগ নেতা আজগর, যুবলীগ নেতা মোহাম্মদ খালেদ, দক্ষিন জেলা ছাত্রলীগ নেতা আব্দুল মন্নান, মুহাম্মদ কালু, মুহাম্মদ হোছাইন, শিশির, সুনিল প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা



