বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩নং রায়পুর ইউনিয়ন শাখার ব্যবস্থাপনায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা গত ২৬ মার্চ আনোয়ারাস্থ রায়পুর ওয়াহেদ আলী চৌধুরী বাজারে ছাত্রসেনা রায়পুর ইউনিয়ন শাখার সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা কাজী বদরুজ্জামান নঈমী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার আইন বিষয়ক সম্পাদক জননেতা ডি.আই.এম জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্ট রায়পুর ইউনিয়নের সাবেক সভাপতি জননেতা মাওলানা ইউনুচ রেজভী, রায়পুর ইউনিয়নের সভাপতি জননেতা হাফেজ মাওলানা নুরুল আলম, যুবসেনা আনোয়ারা পশ্চিম পরিষদের সভাপতি যুবনেতা মুহাম্মদ নুরুল করিম, ছাত্রসেনা রায়পুর ইউনিয়নের সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ ফরিদুল ইসলাম, যুবসেনা ৩নং রায়পুর ইউনিয়নের সভাপতি যুবনেতা হাফেজ মুহাম্মদ নুর। প্রধান বক্তা ছিলেন ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পশ্চিম পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান। ছাত্রসেনা ৩নং রায়পুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান, মুহাম্মদ এনামুল হক এনাম, মুহাম্মদ শফিকুল আলম প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



