যশোর : যশোরের শার্শায় পৃথক অভিযানে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আসামিকে আটক করেছে শার্শা থানা পুলিশ। মঙ্গলবার (৭ মে) রাতে শার্শার নাভারন কাজির বেড় ও নাভারন হাসপাতালের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- শার্শা থানার যাদবপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে নাজমুল হোসেন শামীম ( ২৮), একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে ইমরান হোসেন ইমু (৩০) ও শার্শা থানার দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিদের ছেলে সোহানুর রহমান সোহান (২৬)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, দুটি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় শামীমের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং অপর আসামি সোহানকে তল্লাশি করে ১০০ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এবং চাঁদাবাজির অভিযোগে ইমুকে আটক করা হয়েছে। শার্শা থানার এসআই বাবুল আক্তার (সেকেন্ড অফিসার) বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বুধবার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
সর্বশেষ সংবাদ
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু



