ধনিয়ালাপাড়া বন্ধু মহল সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদ্যাপন উপলক্ষ্যে রক্ত গ্রুপ নির্ণয় গত ২৬ শে মার্চ রোজ সোমবার সকাল ১০.০০ টায় ছোট মসজিদ বাই লেইনে ধনিয়ালাপাড়া বন্ধু মহল সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- চেরিটেবল হেলথ কেয়ার সার্ভিস সেন্টার এর সভাপতি জনাব ডাঃ নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- চেরিটেবল হেলথ কেয়ার সার্ভিস সেন্টার এর সহ-সভাপতি হাজী ডাঃ মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মাহমুদুল হাসান, জনাব ইলিয়াছ সর্দার, জনাব মোহাম্মদ ইকবাল সর্দার, জনাব ছৈয়দুর রহমান সর্দার প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- “মানুষ মানুষের জন্য” একটি সার্বজনীন আবেদন। এই আবেদন নিয়ে কাজ করছে ধনিয়ালাপাড়া বন্ধু মহলের সকল কর্মীরা। মানব সেবার মধ্যে অনেক কল্যাণ ও পূণ্য রয়েছে। নিঃস্বার্থে মানব জাতির সেবা করা একটি শ্রেষ্ঠ ইবাদাত। হাদিসে আছে- তিনি উত্তম মানুষ, যিনি মানুষের কল্যাণ সাধন করেন। ধনিয়ালাপাড়া বন্ধু মহল সংগঠনের সকল কর্মীরা রক্তের গ্রুপ নির্ণয়ে একযোগ সমাজে কাজ করে যাচ্ছে। আমরা দেখছি- আমারদের চারপাশে প্রতিদিন অসংখ্য মানুষ প্রয়োজনীয় রক্তের অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ছে। আপনার কয়েক ফোঁটা রক্ত যেমন অন্যের জীবন বাঁচাবে, তেমনি আপনার নিজের প্রয়োজনে বা বিপদে অন্য কেউ এগিয়ে আসবে। এই বিষয়কে গুরুত্ব দিয়ে ধনিয়ালাপাড়া বন্ধু মহল সংগঠন বিনামূল্যে স্বেচ্ছায় রক্তদাতা ও গ্রহীতার মধ্যে নেটওয়ার্ক গড়ে তোলার জন্য ব্যাপক কাজ করে যাচ্ছে।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



