গত ২৯শে মার্চ ২০২০ইং তারিখে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা অনিদিষ্টকালের জন্য স্থগিত রয়েছে বলে জানিয়েছেন ইসি। আওয়ামী মনোনীত প্রার্থী মো: রেজাউল করিম চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা দূর্যোগ মোকাবেলা সহ, স্বাস্থ্য সুরক্ষা, খাদ্য ব্যবস্থা নিশ্চিত করতে জনপ্রতিনিধিদের নির্দেশনা দিয়েছেন। এরই প্রেক্ষাপটে বিভিন্ন গঠনমূলক কর্মকান্ড হাতে নিয়েছেন নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী।  শনিবার রাত পৌনে দুইটার সময় নগরীর একটি ওয়ার্ডে ফুটপাতে নিজেই গাড়ী থামিয়ে অসহায়দের সেহেরীসহ নগদ অর্থ বিতরণ করেন। সাংবাদিকদের প্রশ্নের  জবাবে তিনি বলেন, “গরীব, অসহায়, মধ্যবিত্ত এবং নিম্ন  মধ্যবিত্তদের খাদ্য সামগ্রী ইতিপূর্বে ওয়ার্ডে ওয়ার্ডে পৌছে গেছে। ভিটামাটিহীন ফুটপাতের অসহায় মানুষের পাশে কেউ দাঁড়াতে চায়না, তাদের সহযোগিতার হাতও বাড়িয়ে দেয়না, আমি সিদ্ধান্ত নিয়েছি দূর্যোগকালীন সময়ে সাধ্যমত এ কার্যক্রম অব্যাহত রাখবো” ।

শেয়ার করুনঃ