বোয়ালখালীতে হযরতুলহাজ্ব শাহসুফি মাওলানা এম কে ঈছা আহমেদ নকশবদী (রাহ.) ১৮তম বার্ষিক ওরশ শরীফ পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গত ২৭ নভেম্বর বুধবার গোমদণ্ডী ঈছা মঞ্জিলে অনুষ্ঠিত হয়। ঈছা মঞ্জিল পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বিশিষ্ট সংগঠক শওকত আলী সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। ‘শাহসুফি ঈছা আহমেদ নকশবন্দীর দর্শন ও পরম আত্মার মিলনই জ্বীবার্তা মুক্তি শীর্ষক’ সেমিনারে আমন্ত্রিত আলোচক হিসেবে অংশগ্রহণ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ড. মাসুম চৌধুরী, লালন বিশ্বসংঘের প্রতিষ্ঠাতা ও সুফী গবেষক আবদেল মান্নান ও ফেনী ক্যাডেট কলেজের প্রভাষক ও সুফী ঈছা নকশবন্দীর গবেষক মো. শওকত হোসেন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন মো দিদারুল আলম, মাওলানা নূরুল ইসলাম ও নূর হোসেন মেম্বার। এতে স্বাগত বক্তব্য রাখেন ঈছা মঞ্জিল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আফাজুর রহমান।
সেমিনারে বক্তারা বলেন, আপনি সাধিত অধ্যাত্মনুভাবের নিষিক্ত পরাগে হযরত শাহ সুফি মাওলানা এম কে ঈছা আহমেদ নকশবন্দী রাঙিয়ে তুলেছেন বিশাল এক সঙ্গীতবাগান। সেই ভাববাগানের সুরতালছন্দের ঝঙ্কারে ঝঙ্কারে জেগে ওঠে তার হৃদয়মথিত অতীন্দ্রিয় ভাবসঙ্গীত মোট সাতটি খণ্ডে প্রকাশিত হয়েছে ‘গুরুধন’, ‘জাগরণী’, ‘ঐশীপ্রেম’ ‘গীতমালা’ প্রভৃতি নামে। বক্তারা আরো বলেন, গোমদণ্ডী -বোয়ালখালী অঞ্চলের তিনি একজন সনামধন্য কামেল বুজুর্গই কেবল নন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের প্রথম শ্রেণীর গীতিকারও বটে। সেমিনার শেষে সুফি ঈছা নকশবন্দীর স্বরচিত সংগীত পরিবেশন করেন হারুণ কাওয়াল, মোজাহেরুল ইসলাম, ফরিদ বঙ্গবাসী, দেবাশীষ চৌধুরী, আদিল মাহাবুব আকবরী, উম্মে কাউসার নিঝুমসহ ঈছা মরমী সংসদের শিল্পীবৃন্দ। এতে সেমিনারের আগে সকাল ৮টায় মিলাদ মাহফিল, সন্ধ্যা ৬টায় বিশেষ মোনাজাত ও ১০.৩০ মিনিটে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



