গতকাল রাত ৮টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয় বোমা বিস্ফোরনে আহত ব্যক্তিদের খোঁজ খবর নিতে ছুটে যান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। গত ২৮/০২/২০২০ খ্রিঃ রাতে ষোলশহর ২নং গেইট এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে কে বা কাহারা বোমাবিস্ফোরন ঘটায়। এ ঘটনায় ৫জন ব্যক্তি আহত ও দগ্ধ হন।
তারা হলেন ট্রাফিক পুলিশ সার্জেন্ট আরাফাত হোসেন ভূইয়া, সহকারী উপ-পুলিশ পরিদর্শক আতাউদ্দীন, পথচারী জাহিদ বিন জাহাঙ্গীর ও মোঃ সুমন সহ ১০ বছরের শিশু নওশাদ। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সরকারী কাজ শেষে ঢাকা থেকে এসেই ঘটনাস্থলে ছুটে যান মাননীয় পুলিশ কমিশনার। তারপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ও দগ্ধ ১০ বছরের শিশু সহ পুলিশ সদস্যদের চিকিৎসার খোঁজ খবর নেন।
সিএমপি’র পক্ষ থেকে তাদের চিকিৎসার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি।এছাড়া তিনি সিএমপি’র সকল পুলিশ সদস্যদের সজাগ ও সতর্ক থাকার নিদের্শ প্রদান করেন।
সর্বশেষ সংবাদ
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা



