পহেলা বৈশাখ বাংলা বর্ষবরণ উপলক্ষে নগরীর অভিজাত হোটেল ওয়েল পার্ক রেসিডেন্স কর্তৃপক্ষ আয়োজন করেছে লোকজ সংস্কৃতি ও ভোজন উৎসব। উৎসবে দুপুরের খাবারের থাকছে পান্তা-ইলিশসহ ১০১ পদের বাংলার এীতহ্যবাহী খাবারের সমন্বয়ে ব্যুাফে। দুপুরের সমগ্র আয়োজন উপভোগ করা যাবে জনপ্রতি মাত্র ১০০০/-(এক হাজার) টাকায়। রাত আটটা হতে অতিথিদের মন মাতাতে থাকছে চ্যানেল আই সেরা কন্ঠ নাবিলা রেহনুম ও আমিনুল ইসলামের পরিবেশনায় সংগীতানুষ্ঠান। আর রাতের খাবারেও থাকছে বৈচিত্রময় বাঙালী ও উপজাতীয় খাবারের মাত্র ১০১ পদের ব্যুফে অফার। রাতের সমস্ত আয়োজন উপভোগ করা যাবে জনপ্রতি মাত্র ১২০০/-টাকায়।
ওয়েল পার্কের জেনারেল ম্যানেজার এম এ মনছুর বলেন, আমরা সবসময় বাঙালী ঐতিহ্যকে লালন করে আধুনিক চিন্তা ধারার সংমিশ্রনে বাঙ্গালী ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করি।
প্রাণের উৎসব পহেলা বৈশাখে কর্তৃপক্ষ বৈচিত্রপূর্ণ আয়োজন করে আসছে প্রতিবছর। ওয়েল পার্কের বর্ষবরণ উৎসব অতিথিদের চিত্ত বিনোদনের মাধ্যমে স্মারণীয় মুহুর্ত হয়ে থাকবে বলে বিক্রয় ও বিপনন ব্যবস্থাপক মামুন আল রশিদ আশা ব্যক্তি করেন এবং ০১৮৪১৭৩৫৫৫৮, ০১৮৪১৭৩৫৫৭৮ নম্বরে ফোন করে অথবা সরাসরি যোগাযোগ করে টিকেট সংগ্রহ করা জন্য গ্রাহকদের প্রতি অনুরোধও জ্ঞাপন করেন।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



