চট্টগ্রাম নগরীর কাপ্তাই সড়কের পাহাড়তলী এলাকা থেকে ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির পাহাড়ি কাঠ জব্দ করা হয়েছে। ২৩ মে বৃহস্পতিবার রাত ১টার দিকে বন রেঞ্জ কর্মকর্তা (সদর) ওমর ফারুকের নেতৃত্বে অভিযান চালিয়ে গাড়িসহ কাঠ জব্দ করে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী বন কর্মকর্তা গাজী বাহার আহমদ। পার্বত্য চট্টগ্রাম (দক্ষিণ) বন বিভাগের জ্বালানি কাঠের টিবি নিয়ে কাপ্তাই রাস্তা হয়ে চট্টগ্রাম নগরীতে অবৈধভাবে সেগুন কাঠ পাচারের দায়ে একটি মামলাও দায়েরের প্রক্রিয়া চলছে। জ্বালানি কাঠ রয়েছে ১৩০ ফুট, গামার লক রয়েছে ২৬০ ফুট, সেগুন লক ১৩০ ফুটসহ মোট ৪০০ ঘন ফুট কাঠ রয়েছে। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সদর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফারুক জানিয়েছেন, জ্বালানি কাঠের টিবি নিয়ে অবৈধভাবে সেগুন কাঠ পাচারের দায়ে (চট্টমেট্রো ট-১১-২৪১৮) গাড়িসহ কাঠ জব্দ করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



