পবিত্র মাহে রমজান উপলক্ষে পটিয়া উপজেলা ও পৌরসভার প্রায় ৬’শ মসজিদে রোজাদারদের জন্য প্রতি মসজিদে ৫ কেজি করে খেজুর বিতরন করেন পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার পটিয়ার সংসদ সদস্যের কার্যালয় থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের ও মসজিদের ইমামদের মাধ্যমে এ খেজুর মসজিদে মসজিদে পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিন জেলা আ.লীগের সহ সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, প্রবীন আ.লীগ নেতা সামশুদ্দিন আহমেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পৌরসভা আ.লীগের সাধারন সম্পাদক আলমগীর আলম, সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আইয়ুব বাবুল, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম.এজাজ চৌধুরী, মাজেদা বেগম শিরু, নাজিম উদ্দিন পারভেজ, মিজানুর রহমান, পৌর কাউন্সিলর আবদুল খালেক, আবু ছৈয়দ, কামাল উদ্দিন বেলাল, খোরশেদ গনি, উপজেলা ছাত্রলীগ সভাপতি কোরবান আলী প্রমুখ।
এসময় সামশুল হক চৌধুরী এমপি বলেন, পবিত্র রমজানুল মোবারক মুসলমানদের জন্য একটি তাৎপর্য্য সংবলিত ইবাদতের মাস। আল্লাহর নৈকট্য লাভে প্রতিটি মুসলমান এ মাসে রোজা রেখে নামাজ ও আল্লাহর ইবাদতে মগ্ন থাকেন। সুতরাং এ মাসেই সকল পাপাচার থেকে মুক্ত থেকে সকলকে ধর্মীয় চেতনায় পরম করুনাময় আল্লাহর দরবারে তাহার সন্তুষ্টি লাভে এবাদত করার আহবান জানান তিনি।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



