লেবার ফোর্স সার্ভে ২০১০-১৭ অনুযায়ী দেশে কর্মে নিয়োজিত লোকের সংখ্যা ৬ কোটি ৮০ লাখ এবং বেকারের সংখ্যা ২৭ লাখ। জনশক্তির বাইরে অবস্থান করছেন অর্থাৎ যারা কোনও অর্থনৈতিক কাজের সঙ্গে জড়িত নন, তাদের সংখ্যা প্রায় ৪৬ লাখ।আজ সোমবার জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলমের লিখিত প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।তথ্যানুযায়ী, দেশে ১ থেকে ১৫ বছর পর্যন্ত জনগণের সংখ্যা ৩০ দশমিক ৮ শতাংশ, ১৫ থেকে ৬৪ বছর পর্যন্ত সংখ্যা ৬৪ দশমিক ৬ শতাংশ এবং ৬৫ ঊর্ধ্ব জনসংখ্যা রয়েছে ৪ দশমিক ৬ শতাংশ। আর বাংলাদেশে প্রতিবন্ধী লোকের সংখ্যার হার দশমিক ৯০ শতাংশ এবং এর মধ্যে পুরুষ দশমিক ৯৮ শতাংশ ও নারী দশমিক ৮৩ শতাংশ।মন্ত্রী জানান, কর্মে অক্ষম সংখ্যা বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো নির্ণয় করে না। সরকারি দলের অপর সংসদ সদস্য মনিরুল ইসলামের প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী জানান, বাংলাদেশের মানুষের মাথাপিছু গড় আয় (২০১৭-১৮) এক হাজার ৭৫২ মার্কিন ডলার।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



