বৈশ্মিক দূর্যোগ প্রাণঘাতী করোনার ভয়ারহ ছোবলে রীতিমতো হতভম্ব গোটা বিশ্ব। থমকে গেছে অর্থনৈতিক চাকা। লাশের সারি আর মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে। আবার এরই মধ্যে ত্রাণ অনিয়মের অভিযোগ সব মিলিয়ে সাধারণ জনগণের দূর্ভোগের শেষ নেই। রাষ্ট্র প্রধান জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূর্যোগ মোকাবেলার জন্য প্রতিনিয়তই করোনা মোকাবেলার পাশাপাশি খাদ্য ব্যবস্থার নিশ্চিত করতে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। নেতৃর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে চট্টগ্রাম নগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিগত চসিক নির্বাচনের আওয়ামী মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী নিজস্ব তহবিলে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণের জন্য গঠন করেছেন একদল স্বেচ্ছাসেবী দল। নগরীর ৪১টি ওয়ার্ডে গঠিত রেজাউলের এ স্বেচ্ছাসেবী কর্মীরা হতদরিদ্র, অসহায়, কর্মহীন, নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তসহ সকল শ্রেনীর পেশাজীবিদের ঘরে ঘরে পৌছিয়ে দিচ্ছেন খাদ্যসামগ্রীসহ নগদ অর্থ। রেজাউলের গঠিত স্বেচ্ছাসেবীকর্মীদের উদ্দেশ্যে নগরীর একটি ওয়ার্ডে ত্রাণ বিতরণের এক পর্যায়ে রেজাউল করিম চৌধুরীর কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি আমাদের বলেন, সংবাদ প্রচারে নগরবাসীর প্রিয় হতে চাইনা, নয় কোন ক্ষমতার আসনের প্রচেষ্টায় একটাই কারণ লোক দেখানো মনোভাব নিয়ে রাজনীতি বঙ্গবন্ধুর আদর্শেও ছিলোনা তাই আমারও নেই। রেজাউল করিম চৌধুরী সাধ্যমত নিজ প্রচেষ্টায় দেশের এ ক্লান্তিলগ্ন মূহুর্ত্বে নগরবাসীর পাশে থাকতে চায়। খাদ্য সামগ্রী বিতরণের প্রশ্নের জবাবে তিনি বলেন, বহু মানুষ বেকার, অসহায় কেউবা আবার লজ্জায় অনাহারেই দিনতিপাত করছে তাই কমিটি গঠনের মাধ্যমে ঘরে ঘরে সাধ্যমত খাদ্য সামগ্রী পৌছিয়ে দিচ্ছি এবং দূর্যোগ শেষ না হওয়া অবধি পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সর্বশেষ সংবাদ
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা



