পবিত্র মাহে রমজান মুসলমানদের জন্য আত্ম শুদ্ধির মাস, লোভ, লালসা, চতুরতা, অনাচারতা জীবন যাপনের মধ্য দিয়ে এ মাসে আমরা সৃষ্টি কর্তার নৈকট্য অর্জন করতে পারি। গত ১০ মে স্থানীয় একটি হলরুমে গাউসিয়া কমিটি বাংলাদেশ দুবাই শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মাসিক সুন্নী জগৎ পত্রিকার উপদেষ্টা চানমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নজরুল ইসলাম তালুকদার উপরোক্ত কথা বলেন। কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা ফজলুল কবির চৌধুরীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাইফুল আলমের পরিচালনায় সভায় প্রধান আলোচক ছিলেন পীরে তরিকত হযরত মাওলানা সৈয়দ মুহাম্মদ মছিহুদৌল্লা। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া বেতাগী দরবার শরীফের পীর আলহাজ্ব আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ। উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি দুবাই শাখার প্রধান উপদেষ্ঠা আলহাজ্ব আবু সিদ্দীক, সংগঠনের সাধারণ সম্পাদক এম.এ কালাম বাবু, কারী মাওলানা কাজী এয়াকুব, আল্লামা সৈয়দ আবু তৈয়ব আলম, মাওলানা সিরাজুল মোস্তফা, আলহাজ্ব সাইফুল আলম, মাওলানা দিদার আলম, মাওলানা সিরাজদুল্লাহ খান, হাফেজ নুরুল বশর, মাওলানা ফোরকান, মাওলানা সেকান্দার, হাফেজ জয়নাল, মাওলানা জামী,সালাউদ্দিন, মোহাম্মদ তারেক, সাইফুল ইসলাম তালুকদার, নাসিম উদ্দিন আকাশ, খোরশেদ আলম, মাসুম সহ আরো অনেকে। আলোচনা শেষে মুসলিম উম্মার সুখ শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সর্বশেষ সংবাদ
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা



