চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইরফান একাডেমীর ২দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ ২০ ফেব্রুয়ারী ২০১৯ দুপুর ১২টায় চান্দগাঁও আবাসিক এলাকা বি ব্লক মাঠে অনুষ্ঠিত হয়।
দারুল ইরফান একাডেমীর অধ্যক্ষ মোহাম্মদ কেফায়েত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোস্তফাা কামিল আল মাদানী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারী মডেল স্কুল এন্ড কলেজের প্রভাষক ড. ওয়ালী উল্লাহ মঈন, ইসলামী ব্যাংকের বাঁশখালী শাখার ম্যানেজার অপারেশন সাহাব উদ্দিন, সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা দরিব আলম চৌধুরী। বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মিসেস হাসিনা ইয়াসমিন, মাষ্টার নুরুল ইসলাম, মাষ্টার নুরুচ্ছালাম, নুরশেদুল ইসলাম, নাঈমা আমিন, উম্মে সালমা, রেজিয়া বেগম, আলী আজম। ক্রীড়া অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক মুহাম্মদ ইউসুফ।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ বলেন, অসুস্থ ও দিক ভ্রান্ত সাংস্কৃতিক ধারা নয়। সুস্থ ও সুন্দও সাংস্কৃতিক ধারা সৃষ্টি করার মাধ্যমে যুব ও তরুন প্রজন্মকে অনৈতিক ও সমাজ গর্হিত কাজ থেকে বিরত রাখতে হবে। ক্রীড়াঙ্গনকে সরব রাখার মাধ্যমে মেধা ও মননের বিকাশে লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার দিকে ধাবিত করতে হবে।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



