স্মরণে ছিল সেসব বীর সেনানী,যাঁরা অকাতরে দেশমাতৃকার জন্য বিলিয়ে দিয়েছেন নিজেদের প্রাণ। কণ্ঠে দাবি,মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নবপ্রজন্মকে জানতে হবে। এক কাতারে শামিল শিক্ষার্থীসহ সব শ্রেণি- পেশার মানুষ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গত সোমবার উৎসবমুখর ছিল আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ। স্বাধীনতার আনন্দে মেতে ছিল সবাই। সকাল থেকে মাইকে বেজেছে দেশাত্ববোধক গান ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ। শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ, শোভাযাত্রার পরপরই শুরু হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা। সন্ধ্যার পরেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় দলীয় গান, আবৃত্তি,নৃত্য ও নাটকে মেতে ছিল হাজার হাজার দর্শক। এরই ফাঁকে ফাঁকে চলে অতিথিদের কথামালা। ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করে দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক ড. মো. গোলাম মাওলা। এতে বিশেষ অতিথি ছিলেন দৈনিক সমকালের ডেপুটি জেনারেল ম্যানেজার সুজিত কুমার দাশ,চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক প্রশিক্ষক শামসুদ্দীন শিশির,আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। বিদ্যালয়ের শিক্ষক আবসার উদ্দিন ও শিক্ষার্থী সামিয়া জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকৃত রঞ্জন দত্ত। এতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন। এছাড়া উপজেলা আওয়ামী লীগ এডহক কমিটির সদস্য ফজলুল করিম চৌধুরী বাবুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান,আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি এম আনোয়ারুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



