পদক্ষেপ বাংলাদেশের আয়োজনে শুরু হয়েছে তিন দিনের ‘আন্তর্জাতিক ইলিশ, পর্যটন ও উন্নয়ন উত্সব। গতকাল হোটেল পূর্বাণীতে প্রধান অতিথি হিসেবে উত্সবের উদ্বোধন করেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। সভাপতিত্ব করেন উত্সব আহ্বায়ক কবি আসাদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন, পদক্ষেপ বাংলাদেশের সভাপতি বাদল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ডাক, তার ও টেলিযোগাযোগ সচিব শ্যামসুন্দর সিকদার ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। ভারতের অতিথিদের মধ্যে ছিলেন অমৃত মাইতী, কাজল চক্রবর্তী, সাকিল আহামেদ, আনসার-উল হক, অজিত ত্রিবেদী, নৃপেন চক্রবর্তী, মণিশংকর রায়, তন্দ্রা ভট্টাচার্য, শান্তিময় মুখোপাধ্যায়, শান্তা চক্রবর্তী, নীপা চক্রবর্তী, সপ্তদীপা অধিকারী, প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলিশ উত্সবের যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন। প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। আলোচনায় অংশ নেন শিশুসাহিত্যিক কাইজার চৌধুরী, বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক আব্দুস সবুর মণ্ডল, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ প্রমুখ।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



