আল-হেলাল,সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ জাফর আলী (৩৫) নামে একজন পাথর শ্রমিক নিহত হয়েছে। তিনি উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মৃত লাল মামুদ আলীর ছেলে। স্থানীয় সুত্রে জানাযায়,শুক্রবার সকাল ৮টার সময় যাদুকাটা নদীর পাশ্ববর্তি গড়কাটি ভাঙ্গা নামক স্থানে নৌকা দেখতে গেলে জাফর আলী বজ্রপাতে আক্রান্ত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে বাড়িতে আসতে জাফর আলীর দেরী হলে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের নিকট আত্মীয় মাসুদ আহমদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জাফর আলী ছিল পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যাক্তি তার মৃতুতে তার পরিবারটি অসহায় হয়ে পড়েছে। মা,স্ত্রী,ছেলে মেয়েসহ পরিবারের লোকজনের আহাজারীতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর এঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সর্বশেষ সংবাদ
- প্যারোলে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি
- চলতি মাসেই চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’: প্রতিমন্ত্রী
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা



