কেক এর স্বাদ বাড়ানোর জন্য মোরব্বা ব্যবহার করা হয়। আপনি চাইলে ঘরেই এটা বানাতে পারবেন। দেখুন কীভাবে চালকুমড়ার মোরব্বা তৈরি করবেন- উপকরণ: পাকা চালকুমড়া- ১টি (দেড় কেজি ওজনের), চুন- ২ চা চামচ, চিনি- ৩ কাপ, এলাচ- ২টি, কেওড়া জল- ১ চা চামচ। প্রস্তুত প্রণালি: চালকুমড়া চাকার মতো বড় টুকরা করে কেটে নিন। এবার প্রতিটি টুকরা থেকে কেটে ৩ থেকে ৪ পিস করে বের করুন। চালকুমড়ার নরম অংশ ও খোসা কেটে বাদ দিয়ে কেবল মাঝের অংশটুকু রাখুন। এবার কাঁটাচামচ দিয়ে ছিদ্র করুন চালকুমড়ার টুকরোগুলো। উপর-নিচ ভালো করে ছিদ্র করতে হবে যেন ভেতরে চিনির সিরা যেতে পারে। ছুরি দিয়ে যেদিকে খোসা ছিল সেদিকটা আলতো করে আঁচড়ে নিন কয়েক বার।এবার একটা বাটিতে পানি নিয়ে চুন গুলিয়ে নিন। চুনমিশ্রিত পানিতে চালকুমড়ার টুকরা ডুবিয়ে রাখুন। এটি কুমড়ার টুকরোগুলোকে সাদা ও শক্ত রাখতে সাহায্য করবে। কমপক্ষে ৬ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। চুনের পানিতে ছেঁকে চালকুমড়ার টুকরোগুলোকে পানি বদলে কয়েকবার ধুয়ে নিন।প্যানে পানি গরম করুন। ফুটে ওঠার আগ মুহূর্তে চালকুমড়ার টুকরা দিয়ে দিন। ৬ থেকে ৭ মিনিট উচ্চ তাপে প্যান রাখুন চুলায়। চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ছেঁকে নিন।চুলায় প্যান দিয়ে চিনি, কেওরা জল, এলাচ ও ৩ থেকে ৪ টেবিল চামচ পানি দিন। চুলার আঁচ কম রেখে ঘন ঘন নেড়ে চিনি গলিয়ে নিন। চিনির উপরে বুদবুদ উঠলে সেদ্ধ করে রাখা চালকুমড়া দিয়ে নাড়ুন। কুমড়া থেকে পানি বের হয়ে সিরা পাতলা হয়ে গেলে আরও কিছুক্ষণ জ্বাল দিন। ২০ মিনিট পর সিরা শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে ছড়ানো প্লেটে এমনভাবে রাখুন যেন একটির সঙ্গে আরেকটি লেগে না যায়। ১০ ঘণ্টা এভাবে রেখে দিন। কেটে বা আস্ত টুকরা সংরক্ষণ করুন মুখবন্ধ বয়ামে।
সর্বশেষ সংবাদ
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু



