জাহেদুর রহমান সোহাগ,রাঙ্গুনিয়া
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৬দিন ধরে নিখোঁজ রয়েছে এক স্কুল ছাত্রী। তাঁর নাম জান্নাতুল নাঈম। সে উপজেলার পারুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মো. হায়দার আলীর একমাত্র কন্যা ও উত্তর পারুয়া উচ্চ বিদ্যালয়ে রঅষ্টম শ্রেনির ছাত্রী। গত ৭ জুলাই সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় সে। এ ব্যাপারে সাধারণ ডায়রী করেছেন স্কুল ছাত্রীর বড়ভাই মো. মিজান । নিখোঁজের পর থেকে বিভিন্ন ফোন নাম্বার থেকে দুইলাখ টাকা মুক্তিপণ দাবী করছেন বলে জানিয়েছে তার পরিবার। নিখোঁজ নাকি অপহরণ তদন্তক রে দেখছেন বলে জানিয়েছেন পুলিশ। নিখোঁজ নাঈমের পিতা হায়দার আলী জানান, ৭ জুলাই স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় নাঈম। ওইদিন বিকাল ৪ টার পরও সে ঘরে ফিরে না আসলে আমরা খোঁজাখুঁজি শুরু করি। বিভিন্ন সম্ভাব্য স্থানে তাকে খোঁজ করি। পরে আমাদের ঘরের মুঠোফোনে নাম্বারে অজ্ঞাত নামা বিভিন্ন মোবাইল থেকে মেয়েকে পেতে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। “আমরা গরীব মানুষ টাকা কোথায় পাব”বলে বার বার কেঁদে উঠেন নিখোঁজ নাঈমের বাবা”।
সর্বশেষ সংবাদ
- দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা



