“চট্টগ্রামবাসী নিশ্বাস নিতে চায়, চায় করোনার সুচিকিৎসা” এই শ্লোগানকে সামনে রেখে সামাজিক কর্মসূচীর অংশ হিসেবে
করোনার সংকট কালীন সময়ে রোগীদের চিকিৎসা না দিয়ে ফিরিয়ে দেওয়া হাসপাতালগুলোর অমানবিক আচরণের বিরুদ্ধে বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা’র উদ্যোগে ৬ জুন ২০২০ শনিবার বিকাল ৪টায় জামালখানাস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল এর সভাপতিত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- সহ সভাপতি আবদুল মান্নান, তথ্য ও
প্রযুক্তি বিষয়ক সম্পাদক অরুপ বড়ুয়া, ক্রীড়া সম্পাদক মোঃ শাহ আলম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট প্রতাপ পাল, কৃষি সম্পাদক মোঃ
আলমগীর, প্রকাশ ও প্রকাশনা সম্পাদক আবছার উদ্দিন অলি, অর্থ সম্পাদক মোঃ ইসহাক, নির্বাহী সদস্য কবির মোহাম্মদ, মঞ্জুর আলম, মোহাম্মদ ও ইসমাইল। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন- মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মতিউর রহমান সৌরভ, সাংস্কৃতিক সংগঠন চাটগাঁইয়া নওজোয়ানের পক্ষে বক্তব্য রাখেন- সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সদস্য অহিদ সিরাজ ও প্রিয় বাংলাদেশের এডমিন আনোয়ারুল আজিম চৌধুরী।
বক্তারা বলেন, করোনা চিকিৎসায় অবহেলা করা হলে চট্টগ্রামে লাশের মিছিল দীর্ঘ হবে। তাই যে কোন ভাবে সমন্বয় করে করোনার চিকিৎসা
দেওয়া এখন সময়ের দাবী। করোনা সংকট কালীন সময়ে বেসরকারী হাসপাতালগুলো করোনা রোগীর চিকিৎসা না দেওয়া শাস্তিযোগ্য অপরাধের শামিল। এটি একটি মানবতা বিরোধী অপরাধ। চিকিৎসা সেবায় সবাইকে এগিয়ে আসতে হবে। তা না হলে এই মহামারী করোনা ভাইরাস মোকাবেলা করা সম্ভব হবে না। সাথে সাথে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে জরুরী ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখার জন্য আহবান জানান বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল চট্টগ্রাম জেলা’র নেতৃবৃন্দ।
সর্বশেষ সংবাদ
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- Sportwetten ohne OASIS: Tipps für neue Wettanbieter
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু



