মুহাম্মদ আতিকুর রহমান 
গাজীপুরের টঙ্গীতে কাউছার আহমেদ ফয়সাল (২১) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে আত্মহত্যা করেছে বলে পুলিশের ধারণা।

২৯ অক্টোবর রবিবার বাদাম এলাকা থেকে ফয়সালের লাশ উদ্ধার করা হয় বলে জানান টঙ্গী থানার এসআই জহিরুল ইসলাম। ফয়সাল স্থানীয় মোঃ মুজিবুর রহমানের ছেলে।

এসআই জহিরুল বলেন, শনিবার রাতে কোনো এক সময় ফয়সাল তার ঘরের আড়ার সঙ্গে গামছা দিয়ে ‘আত্মহত্যা করেছে’।

তিনি জানান, সকালে বাড়ির লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফয়সাল বেকার ছিলেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা পুলিশের।

শেয়ার করুনঃ

সর্বশেষ সংবাদ