- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাংলাদেশ আ’লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দুবাইয়ে আতাউর রহমান খান কায়সার স্মৃতি সংসদ ইউএইর উদ্যোগে স্থানীয় একটি হোটেলে এই স্মরণ সভার আয়োজন করা হয়।
সংসদের আহবায়ক মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু তৈয়ব মোহাম্মদ রাসেলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আল মামুন সরকার। প্রধান বক্তা ছিলেন ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউচুপ, বাংলাদেশ থেকে টেলিকন্ফারেন্সে বক্তব্য রাখেন মরহুম আতাউর রহমান খান কায়সারের জৈষ্ঠ্য মেয়ে ওয়াসিকা আয়শা খান এমপি। এতে বক্তব্য রাখেন দুবাই আ’লীগের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলী, আবুধাবী আ’লীগের সভাপতি শহিদুল্লাহ শহিদ, ইউএই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল হোসেন, দুবাই স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাহাবুদ্দিন চৌ:,আবুধাবী আ’লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, ইউএই স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফাহাদ আলী, দুবাই স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ খালেদ, দুবাই যুবলীগ সিঃ যুগ্ম আহবায়ক মোহাম্মদ হেজাজ উদ্দিন, ইউএই যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান রহমান, ইউএই প্রবাসী কক্সবাজার আওয়ামী লীগের আহবায়ক শফিউল আলম বাহার, ইউএই স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো: বেলাল। এতে আরো বক্তব্য রাখেন দুবাই যুবলীগ সিঃ যুগ্ম আহবায়ক মোহাম্মদ হেজাজ উদ্দিন, ইউএই যুবলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মিজান রহমান, জেবেল আলী আ’লীগের যুগ্ন আহবায়ক মোহাম্মদ উজ্জল, এনামুল হক চৌধুরী, জিল্লুর রহমান,ফরিদ আহমেদ, মোহাম্মদ আরিফ, দিপু প্রদান, কামরুজ্জামান কামাল, এনামুল হক, মোহাম্মদ জামাল, হানিফ ভুইয়া প্রমুখ।
বক্তারা চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে যে টানেল নির্মাণ করা হচ্ছে তা আতাউর রহমান খান কায়সারের নামে নামকরণ করার জন্য জোর দাবী জানিয়েছেন। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
সর্বশেষ সংবাদ
- সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২
- এগিয়ে আসছে দুর্গাপূজা, প্রতিমা তৈরির ব্যস্ততার মাঝেও দুশ্চিন্তা কলকাতায়
- দুবাই থেকে আসা ফ্লাইট থেকে সাড়ে ৫ কোটি টাকার সিগারেট ও আইফোন জব্দ
- এসএসসির খাতা পুনঃমূল্যায়নে ১২ লাখের বেশি আবেদন, আসছে নীতিমালা
- চোরাচালান রোধে কোস্ট গার্ডের অভিযান; মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় নজরদারি,আইন ভাঙলেই হবে স্বয়ংক্রিয় জরিমানা
- ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে যাওয়ার চেষ্টায় ৯ বাংলাদেশির মৃত্যু
- ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৫৩
- The Science Behind Spinanga’s Unique Taste
- চট্টগ্রামে বিদেশি জাহাজ থেকে পড়ে বাংলাদেশি নিখোঁজ



